সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চলতি জানুয়ারি মাসের শেষ তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, চলতি মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ জানান, রংপুর, ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে।

এরপর চলতি মাসে দেশে আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কম, মাসের শেষভাগে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে বৃষ্টির পর তাপমাত্রা একটু হ্রাস পেতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর আগে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং টেকনাফে সর্বোচ্চ ৩০ ৮ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আপডেট সময় : ০৭:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০