সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

তিস্তা চুক্তি সম্পন্ন হবে এবং বাংলাদেশ এই চুক্তির ব্যাপারে আশাবাদী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন- ‘ভারত আমাদের প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশ। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও ভালো। বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি নিয়ে দুই দেশের মন্ত্রণালয় প্রস্তাবনা তৈরি করছে। ভারতের পানিসম্পদ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আলোচনার মাধ্যমেই আগামীতে তিস্তা চুক্তি সম্পন্ন হবে এবং বাংলাদেশ এই চুক্তির ব্যাপারে আশাবাদী।’
শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এর আগে সকালে ভিত্তিফলক উন্মোচন এবং মোনাজাতের মাধ্যমে পঞ্চগ্রাম সম্মিলনী বালিকা বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের ভিত্তি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু পাকা ভবন করলেই হবে না। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে নানামুখী পদক্ষেপ নিতে হবে।’ শিক্ষার্থীদের নীতি নৈতিকতায় শিক্ষিত করে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রজত কুমার দাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিস্তা চুক্তি সম্পন্ন হবে এবং বাংলাদেশ এই চুক্তির ব্যাপারে আশাবাদী।

আপডেট সময় : ০১:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০