সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন-নগরের শেরে বাংলা সড়কের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে রাকান (৫) ও মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার কাজিরবাদ এলাকার মৃত জামাল খানের স্ত্রী শেফালী বেগম (৫০)।

জানা যায়, শুক্রবার বিকেলে কাজিরহাট থানার গাবতলী এলাকা থেকে অটোটেম্পুতে করে কাজিরবাদ যাচ্ছিলেন শেফাল বেগম। মধ্যপথে দীঘিরপাড় নামক এলাকায় তার গায়ের চাদর অটোটেম্পুর ইঞ্জিনের সঙ্গে জড়িয়ে গলায় ফাঁস লেগে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সকালে বরিশাল নগরের শেরে বাংলা সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় রাকান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাকান ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং নৌবাহিনীর পেটি অফিসার রফিকুল ইসলামের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ বিন আলম আজকের ক্রাইম-নিউজ কে জানান, বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশাচালককে আটক করা না গেলেও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনার পর বিকেলে ওই এলাকার বাসিন্দারা বিক্ষোভ করেন। তারা নিরাপদ সড়ক ও অবৈধ অটোরিকশা বন্ধের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০