সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৬৫ মণ জাটকা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক:: বরিশাল শহরে প্রবেশদ্বার শহীদ আব্দুর রব সেতুর ঢালে চেকপোস্ট বসিয়ে তিনটি যাত্রীবাহী বাস থেকে ৬৫ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার রাতের ওই অভিযানে বেপারী পরিবহনের দুটি ও অন্তরা পরিবহনের একটি বাস থেকে জাটকাগুলো উদ্ধার করা হলেও এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে জাটকাগুলো বরিশাল কোস্টগার্ড অফিস রসুলপুর চরে এনে শহরের বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও মন্দিরে বিতরণ করা হয়েছে। কোস্টগার্ডের এই অভিযানে মৎস্য বিভাগও জড়িত ছিল বলে জানা গেছে।
বরিশাল কোস্টগার্ড অফিস সূত্র জানায়- পটুয়াখালীর কালাইয়া থেকে যাত্রীবাহী বাসযোগে জাটকা ইলিশ ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছে এমন সংবাদে তাদের একটি টিম বরিশাল শহরে প্রবেশদ্বার শহীদ আব্দুর রব সেতুর ঢালে অবস্থান নেয় এবং যাত্রী পরিবহনগুলো থামিয়ে তল্লাশি করে। এসময় বেপারী পরিবহনের দুটি ও অন্তরা পরিবহনের একটি বাসে ৬৫ মণ জাটকার অস্থিত্ব মেলে। কিন্তু এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাছাড়া পরিবহনগুলোতে যাত্রী থাকায় কোন ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে মৎস্য বিভাগের সহযোগিতায় রাতেই মাছগুলো নামিয়ে কোস্টগার্ড অফিস রসুলপুরে নিয়ে আসা হয়।

এই তথ্য নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ জানান, উদ্ধার জাটকাগুলো শহরের শতাধিক এতিমখানা, মাদ্রাসা ও মন্দিরে বিতরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে যাত্রীবাহী বাস থেকে ৬৫ মণ জাটকা উদ্ধার

আপডেট সময় : ০৩:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০