সংবাদ শিরোনাম ::
বরগুনা ছাত্রদলের কর্মীসভায় দু’গ্রুপের কর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি::: তালতলী উপজেলায় ছাত্রদলের কর্মীসভায় দু’গ্রুপের কর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরিফ (২৪) নামের এক ছাত্রদল কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় তালতলী মালিপাড়া মাদ্রাসায় কর্মীসভার শুরুতে দু’গ্রুপের মধ্য তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরিফ নামের ছাত্রদল কর্মীর মাথায় আঘাত লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিকদের উদ্দেশ্য করে কয়েকজন ছাত্রদল কর্মী অশ্লীল মন্তব্য করে।
তালতলী উপজেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম জাকির, শ্যামল মালুম।


























