সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

ঠান্ডার অনুভূতি বাড়িয়ে দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বিরতি দিয়ে আবারো রাজধানীসহ সারাদেশে শীত নামতে শুরু করেছে। সোমবার ঢাকার তামপাত্রা ছিল রোববারের থেকে শীতল। গতকাল উত্তরাঞ্চলে ঠান্ডার অনুভূতি বাড়িয়ে দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে, বৃষ্টির সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ বৃদ্ধি পাওয়ায় শীত বাড়তে পারে। আজ দিনের তাপমাত্রা সামান্য কমবে। তবে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাও বাড়তে পারে। দেশের কয়েকটি এলাকায় বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।

গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্য শহরগুলোর সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, পর্যায়ক্রমে দিনের তাপমাত্রা কমতে পারে। বৃষ্টি শেষে ঠান্ডার অনুভূতি আরো বাড়বে। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগের সঙ্গে শীতের অনুভূতি বেড়েছে। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মাসের শেষের দিকে আসতে পারে আরেক দফা শৈত্যপ্রবাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠান্ডার অনুভূতি বাড়িয়ে দিয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

আপডেট সময় : ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০