র্যাব-৬ চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৯:০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০ ১৪২ বার পড়া হয়েছে

র্যাব-৬ চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক।
মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
ঝিনাইদহ র্যাব-৬ এর মাদক বিরোধী অভিযানে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৩৫ বোতল ফেন্সিডিল সহ তরিকুল ইসলাম ২২ নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার ১২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন দর্শনা পৌর এলাকার চাঁদপুর গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২:১৫ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন চাঁদপুর গ্রামস্থ আরাম ব্রিক্স ফিল্ড সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম ২২ পিতা- মোঃ শরিফুল ইসলাম সাং- দক্ষিণ চাঁদপুর থানা- দামুড়হুদা ও জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর কাছে থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করতঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা দায়ের করা হয়।


























