সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সব বাধার পরও আজহারীর মাহফিলে দুই লক্ষাধিক মানুষ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ২৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো জনপ্রিয় ও আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ ও মাহফিল। বুধবার (১৫ জানুয়ারি) সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরে তাফসির করেন ড. আজহারী। উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল থেকে মাদরাসা সংলগ্ন মাঠে বিভিন্ন এলাকা থেকে সব বয়সী নারী-পুরুষ ভিড় জমান। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান। বাদ আসর লক্ষাধিক জনতার সমাগমে মাহফিলস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাগরিবের পর মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে তাফসির করেন ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে সমাজ-রাষ্ট্রে শান্তি ও সমৃদ্ধির জন্য কোরআন-হাদিসের আলোকে ১০ বিষয়ের ওপর আলোচনা করেন তিনি।

পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সেক্রেটারি কামরুজ্জমান মাসুমের পরিচালনায় মাহফিলে আরও বয়ান করেন- ফেনী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, পদ্মা টেক্সটাইল মিল মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লার মাওলানা রহমত উল্লাহ ও ছাগলনাইয়ার মধুগ্রাম জিনারহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়া প্রমুখ।

মাহফিলে ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে ব্যঙ্গ করা যাবে না। বর্ণ, আকার ও নাম নিয়ে কথা বলা যাবে না। কখনও একে-অপরের দোষ খোঁজা যাবে না। ব্যঙ্গ ও কটাক্ষ করা যাবে না। অন্যকে ঠাট্টা করো না। কিছু লোক আছে সারাদিন অন্যকে নিয়ে সমালোচনা করে। নিজের দোষ খুঁজতে হবে। যে নিজে নিজের সমালোচনা এবং নিজের সমস্যা সমাধান করতে পারে সেই বুদ্ধিমান। যারা নিচুমনের মানুষ তারাই অন্যের দোষ নিয়ে সমালোচনা করে। যারা মাঝারি ধরনের মানুষ তারা এলাকায় বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে। বড় মনের মানুষ আইডিয়া নিয়ে কথা বলে, সমাজটাকে পাল্টে দিতে চায়।

azhari1
তিনি আরও বলেন, মুনাফিকরা আন্দাজ-অনুমাননির্ভর কথা বলে। আন্দাজ-অনুমান সত্যের বিকল্প হতে পারে না। পজেটিভ কথা বলতে হবে। গুজবে কান দেয়া যাবে না। পরনিন্দা করা যাবে না। কোনো মুমিন পরনিন্দা করতে পারে না। ভ্রাতৃত্ব তিন ধরনের। একটা মায়ের পেটের ভাই, আরেকটি দ্বীনি ভাই এবং অপরটি মানবতার দিক থেকে ভাই। সেই হিসেবে নাস্তিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানরা আমাদের ভাই। আমরা সবাই এক। বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। ইসলাম, ধর্ম, জাতীয়তাবাদ, বর্ণ, ভাষা পৃথক করেছি। শেতাঙ্গ-কৃষ্ণাঙ্গের প্রার্থক্য। ইসলামে কোনো দাস প্রথা নেই। প্রেসিডেন্ট, শিক্ষক, রিকশাওয়ালা, কুলি, ঠেলাওয়ালা কোনো প্রার্থক্য নেই। আল্লাহর সামনে সব বিশ্বের মানুষ এক। বিভেদের প্রাচীর ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা কোন দল করি, কোন পীরের মুরিদ, সবার আগে পরিচয় আমরা মুসলিম। ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হবে।
মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক কামরুজ্জামান মাসুম বলেন, দুই লক্ষাধিক মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে তাফসিরুল কোরআন মাহফিল শেষ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করেছে আমাদের।

তাফসির মাহফিলে অতিথি হিসেবে ছিলেন- ফেনী মডেল থানা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন, মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ (ওসি-তদন্ত), ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, জেলা পরিষদ সদস্য ও পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক লিটন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক ও শর্শদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন স্থানে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে বাধা দেয়ার ঘটনা ঘটছে। এরই মধ্যে অনেক স্থানে তার মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সিলেটের কানাইঘাটে আজহারীর একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করে। উপজেলার আলিয়া ও কওমিপন্থী আলেম-ওলামা এবং আওয়ামী লীগ নেতারা মাহফিলের পক্ষে-বিপক্ষে অবস্থান নিলে মাহফিল বন্ধ করে দেয় প্রশাসন। এরপরও সব বাধা উপেক্ষা করে আজহারীর মাহফিলে ঢল নামে মানুষের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সব বাধার পরও আজহারীর মাহফিলে দুই লক্ষাধিক মানুষ।

আপডেট সময় : ০৩:১৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০