সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আগামী মাসে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি:: জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সঞ্চালন শুরু করেছে ১৩২০ মেগাওয়াটের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। আগামী মাসে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। সফলভাবে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন শুরু করতে পারাটাকে মাইলফলক বলে মনে করছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়া থেকে আনা কয়লা জাহাজ থেকে সফলভাবে খালাসের পর তা প্লান্টে নিয়ে পুড়িয়ে তাপ উৎপন্ন করে পানিকে স্টিম করা, আর সেই স্টিমকে সবেগে টারবাইনের মাধ্যমে পাঠিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতা পেয়েছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ৪শ কেভি সঞ্চালন লাইন দিয়ে ১শ ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হয়েছে। একে প্রকল্পের একটি বড় ধরনের মাইলফলক বলে মনে করছে কর্তৃপক্ষ।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিসিপিসিএলের উপ-বিভাগীয় প্রকৌশলী পিনজুর রহমান বলেন, এর মধ্যে দিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দের একটা বড় মাইলফলক হিসেবে বিসিপিসিএল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। আর সাফল্যের পেছনে দেশি-বিদেশি সব প্রকৌশলীরাই দিনরাত পরিশ্রম করেছেন। বর্তমানে পায়রার একটি ইউনিটের ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কমিশনিং এর অংশ হিসাবে এই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দিনরাত সমান তালে কাজ করে সাফল্য পাওয়ায় আনন্দিত কর্তৃপক্ষ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিসিপিসিএলের সহকারী প্রকৌশলী সেলিম আহমেদ বলেন, সফলভাবে আমরা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্পন্ন করতে পেরেছি। এ কাজে সঙ্গে সংযুক্ত থাকায় আমরা সবাই গর্বিত।

বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ৬শ ৬০ মেগাওয়াট আগামী ফেব্রুয়ারি মাসে এবং দ্বিতীয় ইউনিটের আরো ৬শ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ মে মাসে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানায় কর্তৃপক্ষ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বিসিপিসিএলের নির্বাহী প্রকৌশলী মো. তারেক নুর বলেন, এ মুহূর্তে আমাদের কিছু ছোটখাট টেস্ট বা পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো শেষ করা হবে, ফাইনালি আগামী মাসে মাঝামাঝি সময়ে ব্যাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার কথা ভাবা হচ্ছে।

২০১৬ সালের ২৯ মার্চ বাংলাদেশ ও চীনের মধ্যে ঠিকাদার নিয়োগের চুক্তি স্বাক্ষর হয়। প্রায় ১২ হাজার ২শ ৮৪ কোটি টাকার এ প্রকল্পের প্রায় ৮০ শতাংশ ঋণ দিচ্ছে চীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী মাসে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে

আপডেট সময় : ১০:২৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০