সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভ্রমণে যাচ্ছিলেন কক্সবাজার লাশ হয়ে ফিরলো বাড়ি ৬ জন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ ৫৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

কক্সবাজারে সমুদ্র ভ্রমণে যাওয়া হলো না চিকিৎসক-পুলিশসহ ছয়জনের। কক্সবাজার যাওয়ার পথে ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাদের। ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মল্লিপুর নামক স্থানে সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরিফুল, তার মেয়ে তাবাসসুম, শালিকা তাকিয়া, ভাতিজি তানজিলা, মাইক্রোবাসচালক নাহিদ ও ডা. শরিফুলের বন্ধু ঢাকা হেডকোয়ার্টারে কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ ফারুক এ ঘটনায় আহত হয়েছেন ডা. শরীফুলের স্ত্রী রিম্মি। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শরিফুলের ভায়রা ভাই মোঃ হান্নান জানান সোমবার সকাল পৌনে ৮টার দিকে গ্রামের বাড়ি থেকে শরিফুল পরিবারের ৫ সদস্য ও বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টর ফারুককে নিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলের ছয়জনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ওসি ছাফুর আহম্মেদ বলেন নিহতদের উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত রিম্মিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Show quoted text

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভ্রমণে যাচ্ছিলেন কক্সবাজার লাশ হয়ে ফিরলো বাড়ি ৬ জন।

আপডেট সময় : ০৯:২৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০