গণ ধর্ষনের শিকার হলেন সরকারী মহিলা কলেজের ছাত্রী। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৫:৫৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কুদ্দুস আলমডাঙ্গা::-
মৌলভীবাজার জেলা স্টেডিয়াম এলাকায় গণ ধর্ষনের শিকার হলেন সরকারী মহিলা কলেজের এক ছাত্রীসহ দুই বান্ধবী। এ ঘটনার পর মৌলভীবাজার মডেল থানা পুলিশ ২ জনকে আ’টক করেছে। মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে প্রেসক্লাবের সন্মুখে এসে একটি সিএনজিতে উঠলে কিছুক্ষণ পর ৪ জন ধর্ষক সিএনজি অটোরিক্সাতে উঠে সিএনজিতে পর্দা টেনে দুই বান্ধবীর হাত বেঁধে ফেলে। তাদেরকে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামের পেছনে পাহাড়ী এলাকার নির্জনস্থানে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে পালাক্রমে ৪ জন মিলে ধর্ষণ করে। ঘটনাস্থল থেকে তারা কৌশলে বেরিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাঁদের কে উদ্ধার করে নিয়ে আসে। পরে পুলিশ আত্মীয় স্বজনকে খবর দিয়ে ২ বান্দবীকে পরীক্ষা নিরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তাদের ভর্তি করে। এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আলমঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান কলেজছাত্রী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ১২ তারিখ ১৪/০১/২০২০। পুলিশ রাতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত আকাশ ও মুন্না নামে দুই জনকে আটক করেছে।


























