সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

ভোলায় নদী ভাঙ্গনে বেরিয়ে এলো ৫০ বছর পূর্বের সাদা কাফন পরা অক্ষত লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ ৩৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার মনপুরায় নদী ভাঙ্গনের কবলে পড়া কবর থেকে উত্তোলন করা হয়েছে ৫০ বছরাধিক সময়ের পুরনো অক্ষত লাশ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মসজিদ সংলগ্ন গোরস্থানটি বেশিরভাগ অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে । মসজিদটিও অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে । ফজরের নামাজের পর মুসল্লীরা অক্ষত লাশটি দেখতে পান। পরে কবর খুড়ে লাশটি উপরে তুলে আনেন স্থানীয়রা । লাশটি দেখে সবাই হতবাক হয়ে যান। লাশের পরনের কাপড়টি ধবধবে সাদা । বাঁধনসহ পুরো কাপড়টি এখনো শক্ত, মনে হয় যেন একদম নতুন ।

স্থানীয় বাসিন্দা মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাউদ্দিন জানান, আমি কবর খুড়ে লাশটি উপরে তোলায় সাহায্য করেছি । আল্লাহতায়ালার কি রহমত, কবরের ভিতর গাছ-গাছালির অসংখ্য শিকড় থাকলেও লাশের গায়ে কোন আঘাত বা প্রতিবন্ধকতার সৃষ্টি করেনি ।

এদিকে অক্ষত লাশ পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত উৎসুক মানুষ ঐ মসজিদ প্রাঙ্গনে এসে ভীড় করেন । স্থানীয়রা ধারনা করেন, এই লাশ ৫০ বছরের অধিক সময়ের পুরনো হবে । পরে উত্তোলন করা এই লাশটিকে স্থানীয় উত্তর চর যতিন জামে মসজিদ সংলগ্ন গোরস্থানে পুনরায় দাফন করা হয় ।

প্রত্যক্ষদর্শী অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) অভিব্যক্তি ব্যাক্ত করে স্ট্যাটাস দিয়েছেনে । মাও. মোঃ ইউনুস লিখেছেন, মনপুরা উপজেলাধীন হাজীর হাট ইউনিয়নের অধীনে চরজ্ঞান মসজিদের কাছে একটি লাশ দেখা যায় । ধারনা করা হচ্ছে ৭০ বছরের পুরনো কবর । কাপড় যেরকম ছিল, অবিকল সেরকম ছিল । গায়ে কোন দাগ নেই, এটা ঈমানের আলামত ।

মোঃ আইয়ুব আলী লিখেছেন, আল্লাহর গোলাম কবরে গেলেও ঘুমায়, কোন জিনিস স্পর্শ করতে পারেনা । আল্লাহ যেন তাদের মাঝে আমাদেরও কবুল করে নেন, আমিন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় নদী ভাঙ্গনে বেরিয়ে এলো ৫০ বছর পূর্বের সাদা কাফন পরা অক্ষত লাশ

আপডেট সময় : ০৪:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০