সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

ভাবির সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় নববধূকে হত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০ ২৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
বাগরেহাটের মোল্লাহাটে বিয়ের চার মাস যেতে না যেতেই স্বামীর হাতে খুন হয়েছেন ডনি আক্তার মিম (১৮) নামে এক নববধূ। এ ঘটনায় নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে জামাই সাহাদাত সেখসহ তিনজনের নামে হত্যা মামলা করেছেন। পুলিশ ওই নবধূর মরদেহ উদ্ধার করে রোববার (১২ জানুয়ারি) বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ডনি আক্তার মিম খুলনার কয়রা থানার আনিসুর রহমানের মেয়ে।

নিহত মিমের মা মর্জিনা বেগম জানান, গত চার মাস আগে মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামের ধলু সেখের ছেলে সাহাদাত সেখের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মিমের। কিছুদিন যেতে না যেতেই সাহাদাতের বড় ভাইযের স্ত্রী কামনা বেগমের সঙ্গে পারিবারিক তিক্ততা সৃষ্টি হয়। সাহাদাতের সঙ্গে তার বড় ভাইয়ের স্ত্রীর পরকীয়া রয়েছে বলে মিম তার মাসহ আত্মীয়দের জানায়।

এমন পরিস্থিতির মধ্যেও মিম তার স্বামীর পৈতিক বাড়ি চাঁদেরহাটে বসবাস করে আসছিল। শনিবার দুপুরের দিকে মিম বাইরে থেকে বাড়িতে এসে তার স্বামীকে ভাবির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। একপর্যায়ে তাকে থামাতে স্বামী সাহাদাত ও তার পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনার পর সাহাদাত সেখসহ পরিবারের লোকজন পালিয়ে যান। বিকেলে পুলিশ চাঁদেরহাট গ্রামে নববধূ নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, নববধূ মিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা আসামিদের গ্রেফতার করার পর জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী সাহাদাত সেখ, তার ভাবি কামনা বেগম ও সাহাদাতের ভগ্নিপতি লিটুকে আসামি করে হত্যা মামালা করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল জানান, নববধুর মৃত্যু নিয়ে এলাকায় বিভিন্ন কথা শোনা যাচ্ছে। তবে তাকে পরিবারিক কলহের কারণে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি। আসামিদের গ্রেফতার করা গেলে হত্যার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাবির সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় নববধূকে হত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০