সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

পাওনা টাকা চাওয়ায় নারীসহ ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় নারীসহ ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মানিক মোল্লা(৬৫), শাহে আলম মোল্লা(৪৫), আরাফাত হোসেন(৩৫), মায়া বেগম(৫৫), শহিদুল ইসলাম(২৩) মিলে শুক্রবার সকাল ১০টায় পার্শ্ববর্তী নারিকেলী গ্রামের সৎভাই ইদ্রিস মোল্লার কাছে পাওনা ৩৩ হাজার টাকা চাইতে গেলে সন্ত্রাসী ইদ্রিস মোল্লা(৩০), হারিছুর রহমান মামুন মোল্লা(২৭) ও সোনিয়া আক্তার(২০) মিলে একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ধারালো চাপাতি দিয়ে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পরবর্তীতে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঐ সন্ত্রাসীরা বীরদর্পে চলে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উজিরপর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত মানিক মোল্লার মেয়ে রুজিনা বেগম বাদী হয়ে উল্লেখ্য ৫ জনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আহত শহিদুল ইসলাম মোল্লা জানান, মামুন মোল্লা এলাকায় মাদক ব্যবসা ও সেবনসহ বিভিন্ন কুকর্মের সাথে জড়িত রয়েছে। তারা আমাদের পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় এবং আমাদেরকে এলাকা ছাড়ার হুমকি দেয়।

অভিযুক্তদের মোবাইলে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঐ প্রভাবশালী সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহতদের পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাওনা টাকা চাওয়ায় নারীসহ ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০