সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ভোলায় মাদক বিরোধী অভিযানে যুবলীগ নেতাসহ ৯ জন গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক:;ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩১৩ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানকে আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে আরো ৮ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামের মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ওই এলাকার আবু তাহের ভুঁইয়ার ছেলে মো. মোকাম্মেল ভুঁইয়া, বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খান, তজুমদ্দিন উপজেলার তালুক গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মো. সবুজ তালুকদার, একই উপজেলার কেয়ামুল্লাহ গ্রামের সেরাজল হকের ছেলে মো. শাহাবুদ্দিন, চরফ্যাশনের শশিভূষণ থানার চর মঙ্গল গ্রামের ছিদ্দিক বেপারির ছেলে মো. কবির বেপারি, একই থানার রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাইনুদ্দিনের ছেলে মোশারেফ হোসেন মঞ্জু, বোরহানউদ্দিন পৌরসভা ৫নং ওয়ার্ডের ইউনুছ মিয়ার ছেলে মো. মামুন, একই উপজেলার জয়া এলাকার মো. মজিল হক মৃধার ছেলে মো. মাকসুদুর রহমান ও উপজেলার কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সিদ্দিকের ছেলে মো. সাদ্দাম।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই মো. হেমায়েত উদ্দিন ও এসআই মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চকডোষ গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়।

এ সময় ওই এলাকার মোকাম্মেল ভুঁইয়ার ঘর থেকে নয় মাদক কারবারিকে আটক করা হয়। পরে এদের শরীর তল্লাশি করে ৩১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, আটক নয় জনের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল খানও রয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক আটকের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করে, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক বিরোধী অভিযানে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় মাদক বিরোধী অভিযানে যুবলীগ নেতাসহ ৯ জন গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০