সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বন্ধুর এক ঘটনা দিয়েই শুরু করা যাক গল্পটা বছরখানেক আগের৷

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

বন্ধুর এক ঘটনা দিয়েই শুরু করা যাক৷ গল্পটা বছরখানেক আগের৷ হুট করেই থাইল্যান্ড যাওয়ার একটা সুযোগ আসলো তাঁর৷ অর্থকড়ি নিয়ে কোনো চিন্তা নেই সব তাঁর অফিস বহন করবে৷ ঝামেলা পাকালো পাসপোর্ট৷ কারণ মেয়াদ আছে আর মাস তিনেক৷ নবায়ন ছাড়া গতি নেই৷ সাত দিনের মধ্যে নবায়নকৃত পাসপোর্ট পেতে সরকারি হিসেব মতে জমা দেয়া হলো ছয় হাজার ৯শ টাকা৷ তারপর পাসপোর্ট অফিসে সব কাগজপত্রসহ আবেদন জমা দিতে গিয়ে দেখা গেলো চাইলে দুই দিনের মধ্যেও পাসপোর্ট পাওয়া সম্ভব৷ তবে গুণতে হবে আরো দুই হাজার টাকা৷ দর কষাকষি চললো কিছুক্ষণ৷ সুযোগ পেয়ে অন্য একজন এসে বললো তাকে দেড় হাজার টাকা দিলেই কাজটা করে দেবে৷ পরের গল্পটার আর দরকার নেই৷ এই দৃশ্য বাংলাদেশের প্রতিটি ক্ষেত্র৷ ঘুস ছাড়া সরকারি অফিসগুলোর দরজাটাও খুলতে চায় না৷
ঢাকায় সাধারণত বাসে চেপে আমি যাতায়াত করি৷ কখনো দেরি হয়ে গেলে কিংবা তাড়াহুড়ো থাকলে অ্যাপের মাধ্যমে মোটর সাইকেল খুঁজি৷ একদিন নির্ধারিত স্থানে আমাকে নিতে মোটর সাইকেল এলো৷ চালক খুব স্বাভাবিকভাবে বললেন ভাই, অ্যাপটা বন্ধ করে দেন৷ চলেন আপনাকে নামিয়ে দিয়ে আসি৷ অ্যাপে যা ভাড়া দেখায় তার চেয়ে দশ টাকা কম দিয়েন৷ অর্থ দাঁড়ালো অ্যাপের মাধ্যমে ক্রেতা যোগাড় করবে ঠিকই কিন্তু আয়ের ভাগ দেবে না৷ এমন ঘটনা যে শুধু একবার হয়েছে তা নয় আমার নিজের সঙ্গে হয়েছে অন্তত পাঁচ ছয়বার৷ শুধু তাই নয় নিয়ম থাকার পরেও ঢাকায় কোনো দিন মিটারে সিএনজি চড়তে পারিনি৷ মিটার চালুর কথা বললে নিয়মানুসারে যে ভাড়া আসবে তার চেয়ে অন্তত ২০/৩০ টাকা বেশি দেয়ার শর্ত জুড়ে দেয় চালক৷ এগুলো হয়তো বিচ্ছিন্ন ঘটনা৷ কিন্তু এসব ছোট ঘটনা দিয়েই অনুমান করা যায় দুর্নীতির থাবা সমাজের কোন পর্যায়ে পৌঁছেছে৷ বাংলাদেশের দুর্নীতির বিস্তার দেখতে কোনো অফিস আদালতে যেতে হয় না৷ একদিন মিরপুর ১০ নম্বর থেকে একটা বাসে উঠে মতিঝিল পর্যন্ত চোখ কান খোলা রাখলেই তা দৃশ্যমান হবে৷ দেখা যাবে কোনো বাস যাত্রী ভাড়া না দিয়ে নেমে যাচ্ছে কিংবা অচেনা রুটের যাত্রীর কাছ থেকে আদায় করা হচ্ছে বেশি ভাড়া৷ শিক্ষার্থী শিক্ষার্থী নয় এমন লোকজন পরিচয়ে কম ভাড়া দেয়া কিংবা কম দূরত্বের কথা বলে বেশি দূরত্ব চলে যাওয়া৷ আর জানালার পাশে বসে বাইরে দৃষ্টি রাখলেই নিশ্চিত দেখা যাবে কর্তব্যরত ট্রাফিক পুলিশের হাতে ঘুস গুঁজে দিয়ে নিয়মহীন যানবাহনের চলে যাওয়া৷
পৃথিবীতে সম্ভবত বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে খাদ্যেও ভেজাল দেয়া হয়৷ আর সেটা কতোটা প্রকট হয়েছে রমজানে চলা অভিযানগুলোর দিকে দৃষ্টি দিলেই বোঝা যায়৷ যারা অভিযান পরিচালনা করছেন তারাও নিজেদের প্রশ্নের বাইরে রাখতে পারছেন না৷ ঈদের আগে আড়ংয়ে অভিযান নতুন প্রশ্নের জন্ম দিয়েছে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্ধুর এক ঘটনা দিয়েই শুরু করা যাক গল্পটা বছরখানেক আগের৷

আপডেট সময় : ০৫:৪৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০