সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

পিরোজপুর-১ আসনের এমপি আউয়াল ও তার স্ত্রী ৮ সপ্তাহের জামিন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি::::পিরোজপুর-১ আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য এ কে এম আব্দুল আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে ৮ সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর তাদের বিচারিক আদালতে (বরিশাল বিশেষ জজ আদালত) আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার জামিন মঞ্জুর করে এ আদেশ দেন। সরকারি খাস জমি দখল করে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন দিয়েছেন আদালত।

আব্দুল আউয়াল দম্পতির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

পিরোজপুর-১ আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে পরপর দু’বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল আউয়াল। এই আসন থেকে ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করীম। আব্দুল আউয়ালের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর পৃথক তিনটি মামলা করে দুদক। এরমধ্যে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা সদরে ১৩ শতাংশ সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেন। এরপর ওই ভবন পল্লী বিদ্যুতের কাছে ভাড়া দেন সাবেক এমপির সহধর্মিনী। এ ঘটনায় মামলা করে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুর-১ আসনের এমপি আউয়াল ও তার স্ত্রী ৮ সপ্তাহের জামিন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০