সংবাদ শিরোনাম ::
ধূমপানের দায়ে ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ২১২ বার পড়া হয়েছে

বরিশালে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বরিশাল শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অভিযানে নেতৃত্ব দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা । শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে ও এর আশ পাশের এলাকায় অভিযান চালানো হয়।এ সময় পাবলিক প্লেস, গাড়ি চালানো অবস্থায় এবং পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে মোট ২ হাজার টাকা জরিমানা করেছেন ।


























