সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

দেশে প্রতিনিয়ত ধর্ষণ চলছে: আমীর খসরু। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণ চলছে। শিশু, তরুণী ও বিবাহিতরাও ধর্ষণের শিকার হচ্ছে। এসব ধর্ষণের পেছনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের জবাবদিহিতা না থাকা। কোনো ধরনের জবাবদিহিতা নেই সরকারের।
মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যে দেশে একটি ধর্ষণ হলে তার প্রতিবাদে ঝড় উঠে। সরকারকে পদে পদে জবাবদিহি করতে হয়। কিন্তু আমাদের দেশে সেই জবাবদিহিতা না থাকার কারণে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মানববন্ধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীসহ দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এমন অসংখ্য নজির আছে। সরকার এদের কোনো বিচার করছে না।

সিটি নির্বাচন নিয়ে ইশরাক বলেন, আগামী ৩০ জানুয়ারি সিটি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাজধানীবাসী জনবান্ধব ও নগরবান্ধব মেয়র নির্বাচিত করবে। আমি নির্বাচিত হলে ঢাকাকে নিরাপদ শহরে পরিণত করবো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে প্রতিনিয়ত ধর্ষণ চলছে: আমীর খসরু। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০