সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

১ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দুই রোহিঙ্গা আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক:::কক্সবাজারের টেকনাফ থেকে দেড় লাখ পিস ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) সদস্যরা। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা দক্ষিণ গ্রামের উমর খাল সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে।

আটক করা দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবিরের ডি-ব্লকের বাসিন্দা ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই শিবিরের হোসেনে আহম্মদের ছেলে মো. জাবেদ ইকবাল (২১)। তাঁরা দুজনই পুরোনো রোহিঙ্গা শরণার্থী।

র‍্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে জাদিমোরার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় বেচাকেনা করা হচ্ছে-এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে ওই দুই মাদক কারবারি রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, তাঁদের কাছ কাছ থেকে ইয়াবা ভর্তি বস্তা উদ্ধার করা হয়েছে। বস্তার ভেতর থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক করা দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দুই রোহিঙ্গা আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০