সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

স্বজনদের সাথে দেখা করে কান্না ধরে রাখতে পারেনি খালেদা জিয়া। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::দীর্ঘদিন পর পুত্রবধূ আর নাতনির সঙ্গে দেখা হলো খালেদা জিয়ার। আর তাদের কাছে পেয়ে কান্না ধরে রাখতে পারেননি সাবেক এই প্রধানমন্ত্রী।

রোববার (০৫ জানুয়ারি) বিকেলে বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কক্ষে প্রবেশ করেই পুত্র কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি ও নাতনি জাহিয়া রহমান খালেদা জিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এসময় তাদের সঙ্গে থাকা খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

রোববার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হাসপাতালে ছিলেন সেলিমা ইসলাম, কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি, নাতনি জাহিয়া রহমান, নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম ও নাতনি আরিফা ইসলাম।

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এসব তথ্য জানা গেছে।

সাক্ষাতের পরে বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ। তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া দরকার।

তার প্রশ্ন চিকিৎসা না হলে খালেদা জিয়া কীভাবে বাঁচবেন?

এর আগে ২৬ ডিসেম্বর দিনগত রাতে লন্ডন থেকে দেশে আসেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথি। তার সঙ্গে রয়েছেন ছোট মেয়ে জাহিয়া রহমান। প্রায় ৯ দিন চেষ্টার পর রোববার খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পান সিঁথি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বজনদের সাথে দেখা করে কান্না ধরে রাখতে পারেনি খালেদা জিয়া। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০