সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

পুলিশের পোশাক পরে একটি প্রাইভেটকার ছিনতাই । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নারায়ণগঞ্জের লিংক রোডে ট্রাফিক পুলিশের পোশাক পরে একটি প্রাইভেটকার ছিনতাই করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছেন এক ভুয়া সার্জেন্ট।

এ সময় ঘটনাস্থলে গিয়ে ভুয়া সার্জেন্টের কোমর থেকে দুটি পিস্তল, লাইটার, ওয়াকিটকি ও ট্রাফিক পুলিশের এক সেট পোশাক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৪ জানুয়ারী) বিকেলে লিংক রোডের ফতুল্লার ভুইগড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আটক ভুয়া সার্জেন্ট শামীম (৪০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার মহসিন আলীর ছেলে।

ছিনতাইয়ের কবলে পড়া প্রাইভেটকারের চালক দেলোয়ার হোসেন বলেন, ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের সামনে ট্রাফিক পুলিশের পোশাক পরা দুজন ও সাদা পোশাক পরা একজন আমাকে গাড়ি থামাতে সিগন্যাল দেন। গাড়ি থামাতেই পোশাক পরা সার্জেন্ট গাড়ির কাগজপত্র চান। ছিনতাইকৃত প্রাইভেটকার

তিনি বলেন, কাগজপত্র দিলে তিনি বলেন এসব কাগজে ভুল আছে, তোমাকে থানায় যেতে হবে। এরপর তারা আমাকে পেছনের সিটে বসিয়ে ঢাকার দিকে গাড়ি নিয়ে রওনা দেন। তখন আমার সন্দেহ হলে চিৎকার দেই। এতে গাড়িটি দ্রুতগতিতে চালিয়ে ভুইগড় বাসস্ট্যান্ডে গিয়ে একটি পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এতে আমার গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আবার চিৎকার দিলে দ্রুত দুজন পালিয়ে যান। আশপাশের লোকজন এসে একজনকে গণধোলাই দেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ছিনতাইকারীদের কবলে পড়া প্রাইভেটকারের চালক দেলোয়ারকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে পুলিশের পোশাক পরা এক ভুয়া সার্জেন্টকে আটক করা হয়েছে। তার কাছ থেকে খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি, এক সেট ট্রাফিক পুলিশের পোশাক উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের পোশাক পরে একটি প্রাইভেটকার ছিনতাই । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:৩৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০