সংবাদ শিরোনাম ::
শেবামেক ক্যাম্পাসের খাল থেকে মাথার খুলি ও দুটি হাড় উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসের খাল থেকে মানুষের মাথার খুলি ও দু’টি হাড় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইন্টার্ন ডক্টরস হোস্টেলের পেছনের খাল থেকে এ মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করা হয়।
বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের (১১ নম্বর ওয়ার্ড) সুপারভাইজার সাইদুল ইসলাম আজকের ক্রাইম নিউজ কে জানান, দুপুর ১টার দিকে খাল পরিষ্কার করার সময় মানুষের মাথার খুলি ও দু’টি হাড়ের অংশবিশেষ ময়লার সঙ্গে উঠে আসে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি


























