সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

১১৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: রাজধানীর আব্দুল্লাহপুরে অভিযান চালিয়ে ১১৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব-১। বুধবার আব্দুল্লাহপুর মাছ বাজারের সিএনজি ফিলিং স্টেশনের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাকও জব্দ করা হয়েছে।
যাদের আটক করা হয়েছে তারা হলেন ইকবাল হোসেন (৩০) ও স্বপন মন্ডল (৩১)।

র‍্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একটি মাদকের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালানসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটকরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল নিয়ে আসে। পরে ফেনসিডিলের চালানগুলো পণ্যবাহী গাড়ি বা ট্রাকে করে রাজধানীসহ সারাদেশে সরবরাহ করে আসছিল।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১১৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:২২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০