সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের হাতে আটক সাব-রেজিস্ট্রার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: শেরপুরে ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের হাতে আটক শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে অবকাশকালীন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মুজিবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
একই সঙ্গে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফজুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান জীবন শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়ার জামিন বাতিল ও দুইদিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের বিচারক উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের এক অভিযানে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভূঁইয়াকে শ্রীবরদী উপজেলার নিজ কার্যালয় থেকে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেন।

সাব-রেজিস্ট্রার আব্দুর রহমানের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তিনি ২০১৮ সালের ২ এপ্রিল শ্রীবরদীতে সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের হাতে আটক সাব-রেজিস্ট্রার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৩০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯