সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জেল থেকে বেরিয়ে আবারও শিশু ধর্ষণ, পিটিয়ে রক্তাক্ত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: নারায়ণগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের মামলায় জেল থেকে বেরিয়ে এবার প্রতিবেশীর দুই বছরের শিশুকে ধর্ষণ করেছে জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক ব্যক্তি।
এ ঘটনায় জাহাঙ্গীর সরদারকে গণপিটুনি দিয়ে রক্তাক্ত করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ১৮নং ওয়ার্ডের আলামিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে ধর্ষণের শিকার শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি আলামিন নগরের একটি বাড়ির ভাড়াটিয়া দিনমজুরের মেয়ে।

ধর্ষক জাহাঙ্গীর সরদার শহরের সৈয়দপুর কড়ইতলা এলাকার টুকু সরদারের ছেলে। এর আগে নিজের মেয়েকে ধর্ষণের ঘটনায় জুতাপেটার পর তাকে পুলিশে দেয়া হয়েছিল। ওই মামলায় দেড় মাস জেল খেটেছিল জাহাঙ্গীর। জেল থেকে বেরিয়ে আবারও দুই বছরের শিশুকে ধর্ষণ করল জাহাঙ্গীর।

নির্যাতিত শিশুটির নানি বলেন, শিশুটিকে আমার কাছে রেখে তার মা-বাবা কাজে যায়। প্রতিদিনের মতো শিশুটি আমার কাছেই ছিল এবং বাসায় খেলছিল। এরই মধ্যে চকলেট খাওয়ানোর প্রলোভনে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায় জাহাঙ্গীর।

দুপুরে হঠাৎ করে জাহাঙ্গীরের ঘর থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে জাহাঙ্গীরের ঘরের দরজা খুলে দেখি শিশুটি রক্তাক্ত অবস্থায় কান্না করছে। তখন চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জাহাঙ্গীরকে আটক করে।

স্থানীয়রা জানায়, শিশুটিকে রক্তাক্ত দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীরকে গণপিটুনি দেয়। এতে রক্তাক্ত হয় তার শরীর। একপর্যায়ে স্থানীয় কাউন্সিলর কবির হোসাইন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে থানায় খবর দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মোহাম্মদ আব্দুল হাই বলেন, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে।

ওসি আরও বলেন, এর আগে নিজের মেয়েকে ধর্ষণ মামলায় দেড় মাস জেল খেটেছিল জাহাঙ্গীর। জেল থেকে বেরিয়ে আবারও দুই বছরের শিশুকে ধর্ষণ করল সে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেল থেকে বেরিয়ে আবারও শিশু ধর্ষণ, পিটিয়ে রক্তাক্ত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯