সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নেশার টাকা না পেয়ে মা-মেয়েকে হত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: যশোরে চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে মহিরুদ্দিন (৬৫) ও আয়না বেগম (৫৫) নামে এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে।
বুধবার বেলা ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে এবং স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক মিলনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বাবা-মায়ের সাথে গোলযোগ হয় মিলনের। একপর্যায়ে মিলন তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে মহিরুদ্দিন ও আয়না বেগম দম্পত্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেবার আগেই তাদের মৃত্যু হয়। তবে কি কারণে মিলন তার পিতা-মাতাকে হত্যা করেছে তা জানাতে পারেননি প্রতিবেশিরা।

ওসি আরো বলেন, ঘটনার পরপরই মিলন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে পার্শবর্তী রাজাপুর বড়বাড়ি এলাকা থেকে তাকে আটক করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয় ইউপি মেম্বার তারিক হাসান বাবুল জানিয়েছেন, দুই জনের মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে দুই জনের লাশ দেখতে পাই। পরে জানতে পারি, ওই দম্পতির মাদকাসক্ত ছেলে নেশার টাকা না পেয়ে তাদের দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিলনকে আসামি করে মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেশার টাকা না পেয়ে মা-মেয়েকে হত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯