সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পাতা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয়। সম্মেলনে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউসুফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতেই হবে। খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে গণতন্ত্র উদ্বারে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানান। তিনি বলেন, নতজানু আওয়ামী লীগ সরকার ভারতকে খুশি করতে গিয়ে দেশের অর্থনীতি আজ ধংসের শেষ প্রান্তে। এ অবৈধ সরকারের অপকর্মে প্রধান বাধা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে।
সম্মেলনে মো: ইউসুফকে সভাপতি ও মো: নবী হোসেনকে সম্পাদক করে ১০১ সদস্যের গুইমারা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্ট ও অনিমেষ চাকমা রিংকু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯