সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণ এক হয়ে কাজ করতে হবে – এসপি সাইফুল ইসলাম”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ২৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার:-

বরিশালের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার) বলেছেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ, পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সমাজ থেকে সকল অপরাধ-অপকর্ম নির্মূল করতে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, হারতা ইউনিয়নে ঐতিহ্যবাহী বাজার রয়েছে এবং ঐ এলাকায় নদী থাকায় অপরাধীরা যে কোন সময় অপরাধ সংঘটিত করতে পারে। অপরাধের হাত থেকে রক্ষা পেতে সমাজের সকল মানুষকে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার অহবান জানান। বিশৃঙ্খলাকারী যে কোন দলেরই হোক না কেন কারো কোন সুপারিশ গ্রহন করা হবে না। অপরাধীকে আইনের আওতায় আনা হবে। এমনকি ইভটিজারদের কোন ক্ষমা করা হবে না। এ ছাড়াও তিনি ঘোষনা করেন হারতা বাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে। মঙ্গলবার দুপুর ১২টায় হারতা নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। দুপুর ১টায় হারতা বন্দরে ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসানের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের উজিরপুর উপজেলা শাখার সম্পাদক ও বাজার কমিটির সম্পাদক মিন্টু লাল মজুমদারের সঞ্চালনায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (উজিরপুর-বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাইদ, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস.এম জামাল হোসেন, ইউপি চেয়ারম্যান ডাঃ হরেন রায়, সাবেক ইউপি চেয়ারম্যান সুনিল বিশ্বাস, হারতা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক অমল মল্লিক, বিশিষ্ট সমাজসেবক ধীরেন্দ্র নাথ প্রমূখ। এ ছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ হেলাল উদ্দিন, এস,আই মাহাতাব উদ্দিন, বশির উদ্দিন, হারতা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস,আই আজমল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিস মাহমুদ শাওন, ইউপি সদস্য নিখিল চক্রবর্তী, স্থানীয় সিরাজ হোসেন, কালা মল্লিকসহ বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণ এক হয়ে কাজ করতে হবে – এসপি সাইফুল ইসলাম”

আপডেট সময় : ০৫:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯