সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ইয়াবাসহ স্বামী-স্ত্রী ছেলে ও মেয়ে গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: গাইবান্ধায় এক মাদক ব্যবসায়ী পরিবারের মূল হোতা আকরামুল ইসলাম মঞ্জু (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। একই সাথে পরিবারের অন্যান্য চিহ্নিত মাদক ব্যবসায়ী মঞ্জুর স্ত্রী কল্পনা বেগম (৪০), ছেলে আরিফ মিয়া এবং মেয়ে লিপিকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় গাইবান্ধা সদরের কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।

জানা যায়, এই পরিবারটির প্রায় সকল সদস্য দীর্ঘদিন থেকে এই মাদক ব্যাবসার সাথে জড়িত। বলা যেতে পারে গোটা গাইবান্ধায় মাদকের জন্য খ্যাত ঐতিহ্যবাহী পরিবার এটি। শুধু মঞ্জুর পরিবার নয়, মঞ্জুর ভাই মতি মিয়াও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলায় অভিযুক্ত।

মঞ্জুর ছোট ভাই মুমিনুল ইসলাম প্যাঁচাও ১ মাস আগে মাদক মামলায় জেল খেটে বেড়িয়ে এসেছে। এই পরিবারের সকলেই প্রায় মাদকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেউ লাইন নিয়ন্ত্রণ করে, কেউ ডেলিভারিতে, কেউ ক্রয়-বিক্রয়ের কাজ নিয়ন্ত্রণ করেন। এমনকি এই পরিবারের স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে পর্যন্ত এই কাজের সাথে জড়িত বলে একাধিক সূত্র নিশ্চিত করেন।

তারা দাবি করে বলেন, এই মাদক কারবারিরা যেন সহজে ছাড় না পায়, এরা এলাকাটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে- সংশ্লিষ্ট কতৃপক্ষ ওদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা তাদের।

এ ব্যাপারে গাইবান্ধা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার বহমান বলেন, তারা বহু বছর যাবত স্ব-পরিবারে মাদকের ব্যবসা করে আসছিল। এর আগেও বহুবার অভিযান চালিয়ে তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি। আজ হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইয়াবাসহ স্বামী-স্ত্রী ছেলে ও মেয়ে গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৫৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯