সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

ঘন কুয়াশায় ১৯টি ফ্লাইট বাতিল হয়েছে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ ২৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: বাংলাদেশের মতো শীতে কাঁপছে প্রতিবেশী দেশ ভারতও। এরই মধ্যে তুষার পড়তে শুরু করেছে জম্মু, কাশ্মীর ও হিমাচলে। আর ঘন কুয়াশার কারণে রাজধানী শহর দিল্লিতে বিলম্ব হচ্ছে ৭৫০ ফ্লাইট, বাতিল করা হয়েছে অন্তত ১৯টি। দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে আসায় প্রায় দুই ঘণ্টা থমকে ছিল শতাধিক ট্রেন।
শনিবার ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। এমন তীব্র শীতের মধ্যে দুর্ভোগ আরও বাড়াতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
তবে তীব্র শীত আর কুয়াশার মধ্যেও খুব একটা উন্নতি হয়নি দিল্লির বায়ুদূষণের। এয়ার কোয়ালিটি ইনডেক্সে এখনো বিপদজনক মাত্রায় রয়েছে শহরটির বাতাস, স্কোর ৪৩০।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২০ ডিসেম্বর) হিমাচলের কিছু এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি হালকা তুষারপাত হয়েছে। এমন আবহাওয়া থাকতে পারে আরও ১০ দিন।

এদিন কেইলংয়ে তুষারপাত হয়েছে পাঁচ সেন্টিমিটার, গান্ধোলায় তিন ও কালপায় এক সেন্টিমিটার। কালপায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, জনপ্রিয় পর্যটনস্পট মানালিতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই ডিগ্রি সেলসিয়াস, কুফরিতে চার ডিগ্রি, ডালহৌসিতে চার দশমিক তিন ও শিমলায় ছয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার থেকে মৃদু তুষারপাত হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখেও। বাজে আবহাওয়ার কারণে ১২টি ফ্লাইট বাতিল করেছে শ্রীনগর বিমানবন্দর। ওই এলাকায় আরও দুইদিন এমন বিরূপ আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘন কুয়াশায় ১৯টি ফ্লাইট বাতিল হয়েছে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯