সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ ২৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল শুক্রবার। এই সম্মেলনে ঘুরেফিরে একটি বিষয় আলোচনায় আসছে, ‘কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক’? এ বিষয়ে আজ প্রশ্ন করা হয় খোদ আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। এ বিষয়টি তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ছেড়ে দেন। বলেন, এ বিষয়টা নেত্রী আর আল্লাহ জানেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

শুক্রবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২১ ডিসেম্বর সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বসবে কাউন্সিল অধিবেশন।

এবারের সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে কাদের বলেন, ‘আমাদের নেত্রী আসলে কি চান? কাকে চান? নতুন কাউন্সিল থেকে যে নেতৃত্ব আসবে এই নেতৃত্ব তিনি কোন মডেলে রিকাস্ট করবেন এবং কিভাবে সাজাবেন তিনি নিজেই সেটি ঠিক করবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এজন্য ২১ তারিখ বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

দ্বিতীয় মেয়াদে আবারও সাধারণ সম্পাদক হিসেবে আপনার নাম শোনা যাচ্ছে সাংবাদিকদের এই প্রশ্নের কাদের বলেন, এটা আল্লাহপাক জানেন, নেত্রী জানেন।

এবারের সম্মেলনে দল আর সরকারকে আলাদা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, দল আর সরকার গুলিয়ে ফেলার কোনো বিষয় থাকবে না। আলাদা করা তো কোনো বিষয়ই না। আমাদের সভাপতি তো দলের সভাপতি আবার তিনি প্রধানমন্ত্রী। সেখানে তিনিই অপরিহার্য ব্যক্তি। আমরা অনেকেই অপরিহার্য না, আমাদের বিকল্প আছে। শেখ হাসিনার কোনো বিকল্প এই পার্টিতে এখনও নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কে হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:২৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯