সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

রাজাকারের বিতর্কিত তালিকা স্থগিত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ ৩২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::রাজাকারের বিতর্কিত তালিকা স্থগিত করেছে সরকার। যাচাই বাছাই করে আগামী ২৬শে মার্চে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে মানবজমিনকে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তালিকা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীকে এ বিষয়ে নির্দেশনা দেন। তিনি তালিকাটি যাচাই বাছাই করতে বলেন। পরে মন্ত্রণালয় তালিকাটি স্থগিতের সিদ্ধান্ত নেয়। বিকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে নেয়া হয়েছে। মহান বিজয় দিবসের আগের দিন ১৫ই ডিসেম্বর সংবাদ সম্মেলন করে রাজাকারের ১০৭৮৯ জনের নাম প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ তালিকায় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর, মুক্তিযুদ্ধের সংগঠকসহ অনেকের নাম আসে যারা স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখেন।

এ তালিকা প্রকাশের পর চার পাশ থেকে নানা প্রতিক্রিয়া আসতে থাকে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকেরা। এমন অবস্থায় তালিকার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দেয়। তোপের মুখে মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আবেদন করলে রাজাকারের তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের নাম বাতিল করা হবে। আজ নিজের নাম বাদ দেয়ার জন্য তিন মন্ত্রণালয়ে আবেদন করেছেন প্রবীণ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাকারের বিতর্কিত তালিকা স্থগিত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯