সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::শেষ মুহূর্তে এসে পিছিয়ে গেল বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক। বুধবার থেকে ভারতের রাজধানী দিল্লিতে দুই দিনের বৈঠকটি শুরুর কথা ছিল।
মূলত অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয় নিয়ে বার্ষিক এই বৈঠকে এবার পানিবণ্টন চুক্তি সইয়ের লক্ষ্যে ছয়টি অভিন্ন নদীর হালনাগাদ করা তথ্য-উপাত্ত নিয়ে আলোচনার কথা ছিল। ওই আলোচনার ভিত্তিতে দুই দেশ ছয়টি অভিন্ন নদীর রূপরেখা চূড়ান্ত করার প্রস্তুতি নিত।

বাংলাদেশের পক্ষ থেকেই বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানায়। ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যে ইতোপূর্বে দেশটি সফর বাতিল করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত উপরের মহল থেকে জেআরসি প্রতিনিধি দলের সফরের অনুমতি পাওয়া যায়নি। এতেই দিল্লির বৈঠকে যে বাংলাদেশ অংশ নিচ্ছে না সে বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

জেআরসির সদস্য কে এম আনোয়ার হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘দিল্লিতে বুধবার থেকে প্রস্তাবিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে।’ দুই পক্ষ আলোচনা করে পরে বৈঠকের পরবর্তী দিনক্ষণ চূড়ান্ত করবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট সময় : ০৭:৫৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯