সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

পদ্মা সেতুতে বসলো ১৯তম স্প্যান দৃশ্যমান হলো ২৮৫০ মিটার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আব্দুল কুদ্দুস আলমডাঙ্গা উপজেলা প্রতিনিধি::-

পদ্মা সেতুতে ২১ ও ২২ নম্বর পিলারের ওপর ৪-সি নামে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙের স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে সেতুর ২ হাজার ৮৫০ মিটার। এটি সেতুতে স্থাপন করা ১৯তম স্প্যান।
বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে লৌহজংয়ের জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে বসানো হয়েছে এই স্প্যান। পদ্মাসেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে জানান সকাল সাড়ে ৯টায় ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার তিয়ান ই ভাসমান ক্রেন বহন করে রওনা করে। সেতুর ২২ ও ২৩ নম্বর পিলারের কাছে পৌঁছায় সোয়া ১০টার দিকে। প্রকৌশল সূত্রে জানা যায় নোঙরা করে পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে স্প্যানটিকে তোলা হয় পিলারের উচ্চতায়। রাখা হয় দুই পিলারের বেয়ারিংয়ের ওপর। স্প্যান বসানোর জন্য উপযোগী সময় থাকায় এবং সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে হওয়ায় প্রকৌশলীরা অল্প সময়ের মধ্যেই স্প্যান বসাতে সক্ষম হন। পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির আরও জানান লৌহজংয়ের জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে বসানো হয়েছে সেতুর ১৯তম স্প্যান। চলতি বছরে এ পর্যন্ত পদ্মা সেতুতে ১৩টি স্প্যান বসেছে। এ ছাড়া ২৮ অথবা ২৯ ডিসেম্বর ৩ এফ নম্বরের ২০তম স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সেতুর ১৪টি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে বসলো ১৯তম স্প্যান দৃশ্যমান হলো ২৮৫০ মিটার।

আপডেট সময় : ১২:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯