সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বরিশালে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ ২৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় বরিশাল শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্থম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ।

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।

এছাড়া শহীদ পরিবারের সন্তান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একই স্থানে শ্রদ্ধা জানিয়েছেন।

জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এই দিনে বর্বর পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

আপডেট সময় : ০৭:৫৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯