সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

তারেক রহমান ক্ষমা না চাওয়া পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ৩৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমা না চাওয়া পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সম্মেলনে তিনি এ কথা বলেন
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপির নেতা যতদিন তারেক জিয়া আছেন এবং যতদিন তারেক হাওয়া ভবনের জন্য মানুষের কাছে দুই হাত তুলে ক্ষমা না চাইবেন ততদিন বাংলাদেশের শাসন ক্ষমতায় বিএনপি যেতে পারবে না। দুইদিন হয় তারা ক্ষমতায় নাই। তাই তারা মনে করছেন বাদশাহ থেকে ফকির হয়ে গেছেন কিন্তু তারেক জিয়া সংশোধন না হলে এই বাংলাদেশে ধানের শীষ দ্বিতীয় বার জয়ী হবে না।’

তিনি বলেন, ‘ইলেকশন হলে নৌকা মার্কারও জয়ের সম্ভাবনা কেয়ামত পর্যন্ত নাই।’ শেখ হাসিনা ভোটের আগের রাতে ভোট চুরির ব্যবস্থা করে কেয়ামত পর্যন্ত নৌকার জয়ের সম্ভাবনা নিজেই নষ্ট করে দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ সময় কাদের সিদ্দীকি বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে আজ ৪৮ বছর হলো। এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই সোনার বাংলায় স্বাধীনতার ফসল জনগণ কতটুকু ভোগ করছে, সব নাগরিকের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত হওয়ার কথা কিন্তু তার কতটুকু বাস্তবায়িত হয়েছে? দেশের মানুষ এখন স্বাধীন মত প্রকাশেও শঙ্কা বোধ করে, ন্যায্য মতামত ক্ষমতাবানদের বিপরীত হলেই শাসক গোষ্ঠী রুষ্ট।’

সংগঠনের জেলা সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডকোকেট মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামানকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ৬৯ বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক রহমান ক্ষমা না চাওয়া পর্যন্ত বিএনপি ক্ষমতায় যেতে পারবে না

আপডেট সময় : ০৫:৩১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯