সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

অক্ষয় কুমার স্ত্রীকে পেঁয়াজের কানের দুল উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ৪২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: বাংলাদেশে পেঁয়াজের সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম রসিকতা হয়নি। সম্প্রতি ভারতেও এর প্রভাব দেখা গিয়েছে। পেঁয়াজ ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও চলছে নানা রসিকতা।
এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার স্ত্রীকে পেঁয়াজের কানের দুল উপহার দিয়ে সর্বত্রই আলোচনার জন্ম দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে এমনটাই বলা হয়েছে।

অক্ষয় পত্নী টুইঙ্কল খান্না তার ইনস্টাগ্রামে কানের দুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার পার্টনার (অক্ষয় কুমার) কপিল শর্মার শোতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আমায় বললেন, ওরা আসলে কারিনাকে এই দুল দেখাচ্ছিল। কিন্তু আমার মনে হলো, কারিনার খুব একটা ভালো লাগেনি। তবে আমি জানতাম যে, তোমার এটা দারুণ লাগবে। তাই এই দুলজোড়া তোমার জন্য নিয়ে এলাম।’

স্বামীর দেয়া উপহার যে টুইঙ্কেলের বেশ মনে ধরেছে, সে কথাও তিনি এ পোস্টে ব্যক্ত করেছেন। তিনি লেখেন, ‘অনেক সময় খুব ছোট কোনো জিনিসও আপনার হৃদয় স্পর্শ করে যায়।’

সম্প্রতি অক্ষয় কুমার এবং কারিনা কাপুর তাদের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘গুড নিউজ’ এর প্রচারের জন্য কপিল শর্মার কমেডি শোতে গিয়েছিলেন। সেখানেই পেঁয়াজের দাম নিয়ে রসিকতা করতে গিয়ে ওই পেঁয়াজের দুল জোড়া সামনে আনেন কপিল শর্মা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অক্ষয় কুমার স্ত্রীকে পেঁয়াজের কানের দুল উপহার

আপডেট সময় : ০২:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯