সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

খালেদা জিয়াকে মুক্তির জন্য রাজপথে জায়গা হবে না। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯ ৩২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে দলটির নেতাকর্মীরা রাজপথে আন্দোলনে নামলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। তিনি বলেছেন, পরাজিত রাজনৈতিক শক্তি বিএনপি-জামায়াতকে বলতে চাই, আওয়ামী লীগের একটা নেতাকর্মী বেঁচে থাকতে কোনো অশুভ চক্রকে নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। রাজপথে জায়গা হবে না খালেদার মুক্তির ফয়সালা কেবল আদালতেই হবে। কোনো ধরনের নৈরাজ্য হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) খুলনা সার্কিট হাউজ ময়দানে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘খালেদার মুক্তির নামে আবারো নৈরাজ্য, জ্বালাও-পোড়াও রাজনীতির নতুন করে প্রতিধ্বনি শুনতে পাচ্ছি।

বিএনপি-জামায়াতের শাসনামলে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরে আব্দুর রহমান বলেন, ২০০১ সালের পরে অনেক নারকীয় তাণ্ডব বয়ে গেছে তৃণমূলের নেতাকর্মীদের ওপর দিয়ে। তাদের বাড়িঘর ভেঙেছে, ভাইয়ের সামনে বোনের ইজ্জত লুটেছে। এমন নির্যাতন নেমে এসেছিল যে, আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মী বিএনপির অত্যাচার থেকে রক্ষা পায়নি।

তিনি বলেন, নেত্রী যখন কারাগারে, তৃণমূলের নেতাকর্মীরা সেদিন গর্জে উঠেছিল, রাজপথ কাঁপিয়েছিল। সেদিন স্বৈরশাসককে তারা বাধ্য করেছিল শেখ হাসিনাকে মুক্তি দিতে।

আগামী দিনে শেখ হাসিনাকে একমাত্র অপরিহার্য করে তোলার জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন কি না- জানতে চাইলে এসময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে সাড়া দেন। আব্দুর রহমান বলেন, তৃণমূলের এই নেতাকর্মী বেঁচে থাকতে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে কেউ স্পর্শ করতে পারবে না। যতই ষড়যন্ত্র হোক, মোকাবিলা করেছি, ভবিষ্যতেও করব।

এ সময় তৃণমূলে পরিচ্ছন্ন ও ত্যাগী নেতৃত্ব আনতে সংশ্লিদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

সম্মেলন প্রথম পর্ব উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান ও কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়াকে মুক্তির জন্য রাজপথে জায়গা হবে না। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯