সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাটকা ইলিশসহ যাত্রীবাহী বাস আটক, চালক ও হেলপারকে দণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ ২৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি: রোববার (৮ ডিসেম্বর) রাতে ঝালকাঠির রাজাপুরে বিপুল পরিমাণ জাটকা ইলিশসহ ঢাকাগামী যাত্রীবাহী বাস বরিশাল এক্সপ্রেসকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রাত সাড়ে ৯ টার দিকে বরিশাল-আমুয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এক অভিযান চালিয়ে বাসটি আটক করেন। এসময় ৩৩টি কার্টুনে প্রায় ৬০ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে চালককে ৫ হাজার টাকা জরিমানা ও হেলপারকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রাজাপুর থানা সূত্রে জানা যায়, আমুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটির বক্সে করে জাটকা ইলিশ ঢাকায় নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার এক অভিযান চালিয়ে ওই বাস থেকে ৩৩টি কার্টুনে প্রায় ৬০ মন জাটকা ইলিশ উদ্ধার করেন। এসময় বাসসহ চালক সৈয়দ আলী ও হেলপার আল আমিনকে আটক করা হয়। তবে গাড়ির কন্ট্রাক্টর ও জাটকা ইলিশের মালিক পালিয়ে যায়।

রাজাপুর উপজেলার ইউএনও মো. সোহাগ হাওলাদার জানান, অভিযান চালিয়ে আটক করে বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা করে গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। এবং হেলপারকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ রাতেই ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসার এতিমখানাসহ রাজাপুরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে জাটকা ইলিশসহ যাত্রীবাহী বাস আটক, চালক ও হেলপারকে দণ্ড

আপডেট সময় : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯