সংবাদ শিরোনাম ::
দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন

কাদেরকে ফখরুল ইসলাম আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ ৩৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেছেন, তারা (আওয়ামী লীগ) যদি এতই জনপ্রিয় রাজনৈতিক দল হয়ে থাকে তা হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুক। সেখানেই প্রমাণ হয়ে যাবে কারা জনপ্রিয় আর কাদের জনমত নে

সোমবার বেলা ১১টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চটকদার কথা বলে মিডিয়াতে টিকে আছেন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ওবায়দুল কাদের বলেছেন– বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে এখন বিদেশিদের কাছে নালিশ করছে। তাদের এগুলো পুরনো কথা। এসব কথার গুরুত্ব হারিয়ে ফেলেছে। এগুলো বলা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এসব চটকদার কথা মিডিয়াতে না বললে তারা টিকে থাকবে কী করে?

আওয়ামী লীগের জনমত শূন্যের কোটায় এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তাদের জনগণের কাছে কোনো জায়গা নেই। বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছে।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যদি মনে করে যে, তারা জনপ্রিয় রাজনৈতিক দল। তা হলে ৩০ ডিসেম্বরের ভোটের ফল বাতিল করে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিক। নির্বাচন দিলেই তো তা প্রমাণ হয়ে যায়। জনগণও তাদের প্রতিনিধিত্বমূলক একটি সরকার পাবে।

এ সময় জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমদ, সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাদেরকে ফখরুল ইসলাম আবারও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯