সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

কাউন্সিলে সভাপতির পদ ছাড়া যেকোনো পদে পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ ৩৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::আগামীতে আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতির পদ ছাড়া যেকোনো পদে পরিবর্তন হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে দলের দপ্তর উপকমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও দপ্তর কমিটির আহ্বায়ক পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. আবদুস সোবহান গোলাপ এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে বিএনপি উস্কানি দেবে। তারা নীরব আছে তা না, তারা ইন্ধন দিচ্ছে, মদদ দিচ্ছে। আমরাও প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, তাদের ব্যর্থতার কোনো সীমা নেই। তারা রাজনৈতিকভাবেও ব্যর্থ। সাংগঠনিকভাবে তাদের নেতৃত্বের নির্দেশ আসে টেমস নদীর ওপার থেকে। তাদের নেতৃত্ব ঠিক নেই। নেতাদের কেউ বলেন রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, আবার কাউকে পাওয়াই যায় না।

সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তিতে সরকারের কিছু করার নেই। এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা হলো দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় সরকারের কোনও করণীয় নেই। কারণ রাজনৈতিক মামলা হলে সরকার রাজনৈতিকভাবে মুক্তির কথা বিবেচনা করতে পারত।

আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের আচরণের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আদালত প্রাঙ্গণে তারা রণাঙ্গন সৃষ্টি করেছে। আদালতের ভেতরে হট্টোগোল করেছেন। আমি মনে করি আদালতের ভেতরে তারা যে ঔদ্ধত্য দেখিয়েছেন সেটা ক্ষমার অযোগ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাউন্সিলে সভাপতির পদ ছাড়া যেকোনো পদে পরিবর্তন

আপডেট সময় : ০৮:৪৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯