সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

শিক্ষকদের ‘শিক্ষা’ দিতে বেধড়ক পেটালেন নেতা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ৩৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: দেরিতে স্কুলে আসার অভিযোগ করে শিক্ষকদের ‘শিক্ষা’ দিতে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতার বিরুদ্ধে। জানা গেছে, ঘটনাটি ঘটেছে হুগলির পোলবায়। যদিও বিজেপির পক্ষ থেকে এ ধরনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, হুগলির পোলবার ওই প্রাথমিক সরকারি স্কুলটি প্রধান শিক্ষকের নেতৃত্বে ঠিক ভাবেই চলছিল। কিন্তু বুধবার হঠাৎ করে স্কুলে হানা দেয় পোলবা বিজেপির সাবেক সভাপতি কৌশিক জানা ও তার দলবল। শিক্ষকদের কাছে জবাব চাওয়া হয়, স্কুলে দেরিতে আসার ব্যাপারে। এ ঘটনায় বিজেপি নেতার নিশানায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক।

অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষককে হেনস্থা করতে দেখে আরও কয়েকজন শিক্ষক বাধা দিতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। কয়েকজন শিক্ষক পুরো ঘটনার ভিডিও ধারণ করে রাখার চেষ্টা করলে তাদেরও লাথি-ঘুষি-চড় মারা হয়। পরিস্থিতি বেশ কিছুক্ষণ ধরে চলে। তারপর স্কুল থেকে বেরিয়ে যান বিজেপির ওই নেতা ও তার দলবল।

এ ঘটনায় ৮-৯ জন শিক্ষক গুরুতর আহত অবস্থায় পোলবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন। ঘটনার পরপরই বিজেপির এ ধরনের আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতারা।

তাদের অভিযোগ, লোকসভা নির্বাচনে হুগলি আসন থেকে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জেতার পর থেকেই গোটা কেন্দ্রজুড়ে গুণ্ডামি কায়েমের চেষ্টা চালাচ্ছে বিজেপি। যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষকদের ‘শিক্ষা’ দিতে বেধড়ক পেটালেন নেতা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:১৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯