সংবাদ শিরোনাম ::
বাগেরহাটের মাদকসহ ভারতীয় এক কার্গো জাহাজ আটক। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ৩৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক::বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান চালিয়ে ৯৫০ বোতল ফেন্সিডিলসহ একটি কার্গো আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভারত থেকে ছেড়ে আসা এমভি প্রিন্স অব বঙ্গতরী নামে কার্গোটি আটক করে।
এসময় কার্গোর ড্রাইভার ফারুক, মুসলিম উদ্দিন ও গ্রীজার সিরাজকে আটক করা হয়।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী কমান্ডার এএসপি মো. শাহীন এ অভিযানের নেতৃত্ব দেন। র্যাবের এ কর্মকর্তা বলেন, ভারত থেকে সিমেন্টের ফ্লাইএ্যাশবাহী কার্গো এমভি প্রিন্স অব বঙ্গতরী ঢাকার উদ্দেশে যাচ্ছে।
এই কার্গোতে ভারত থেকে ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকারে উদ্দেশে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালায়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।


























