সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঘুষ দিতে রাজি না হওয়ায় মাদ্রাসার শিক্ষককে মারধর। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি :::ঘুষ দিতে রাজি না হওয়ায় বরগুনার তালতলীর কচুপাত্রা নিজামিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ও কচুপাত্রা ব্রিজ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন হাওলাদার ও তার ছেলে মাসুম হাওলাদার মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত ইমাম মাসুম বিল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় তালতলী থানায় অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, মো. মাসুম বিল্লাহ ২০১২ সালে শিক্ষক হিসেবে নিয়োগ পান। ওই সময় থেকে তিনি মাদ্রাসায় ক্লাস করে আসছেন। সম্প্রতি ওই মাদ্রাসা এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট দপ্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্রতিবেদন চেয়ে চিঠি দেন।

মাদ্রাসা এমপিওভুক্তির খবর পেয়ে নড়েচড়ে বসেন প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন হাওলাদার। ১৫ দিন ধরে প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন হাওলাদার শিক্ষক মাসুম বিল্লাহর কাছে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করে আসছেন।

টাকা না দিলে মাদ্রাসা থেকে শিক্ষক পদ থেকে অব্যাহতি দিতে চাপ দেন প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন ও তার লোকজন এমন অভিযোগ শিক্ষক মাসুম বিল্লাহর। কিন্তু টাকা দিতে ও শিক্ষক পদ থেকে অব্যাহতিতে রাজি হননি শিক্ষক মাসুম বিল্লাহ।

ঘুষের টাকা ও অব্যাহতিপত্র না দেয়ায় প্রতিষ্ঠাতা ও তার ছেলে মাসুম হাওলাদার মঙ্গলবার শিক্ষক মাসুম বিল্লাহকে মারধর করেন।

প্রতিষ্ঠাতা নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার বলেন, ‘আমার বাবাকে লাঞ্ছিত করেছে বিধায় আমি হাত ধরে টান দিয়েছি কিন্তু কোনো মারধর করিনি।’

তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুর রহমান বলেন, ‘তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষ দিতে রাজি না হওয়ায় মাদ্রাসার শিক্ষককে মারধর। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:১৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯