সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

থ্রি-হুইলারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::বরিশাল-বানারীপাড়া সড়কের নারায়নপুর গাবতলা এলাকায় থ্রি-হুইলারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক সেনা সদস্য সাইফুল ইসলাম স্বপন (৩৫) নিহত হয়েছেন।
নিহত স্বপন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠী গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

বানারীপাড়া হাসপাতাল থেকে স্বপনের মরদেহ উদ্ধারকারী এসআই হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্বপন বরিশালে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীতগামী থ্রি-হুইলারের সাথে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমেদ বলেন, ময়নাতদন্ত করার জন্য মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। কিন্তু মৃতের পরিবার ময়নাতদন্ত করতে চায় না। এ কারণে তাদেরকে জেলা প্রশাসকের অনুমতি আনতে বলা হয়েছে। অনুমতির কাগজ দেখাতে পারলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থ্রি-হুইলারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত।

আপডেট সময় : ০৯:৪৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯