সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

এদেশে কুরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করেনি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোকের বসবাস রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের লোকের সমান অধিকার নিশ্চিত করেছেন। যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে। আমি দৃঢ়তার সঙ্গে বলছি- এদেশে কুরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করেনি। আর ভবিষতেও করবে না।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ ক্বারি সমিতির উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। মরহুম হাফেজ ক্বারি সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাস্ট্রের ব্যবস্থাপনায় এই ক্বিরাত সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী আরও বলেন, এক সময় এদেশে সরকারি ব্যবস্থায় কোনো মসজিদ ব্যবস্থা ছিল না। কিন্তু আমাদের সরকার সরকারিভাবে দেশের ৬৪টি জেলার প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদের ব্যবস্থা করেছেন। যে মসজিদে কেবল নামাজ আদায়ই নয়। সেখানে থাকবে ইসলামি ক্লাব, মসজিদের ইমাম-মুয়াজ্জিনের থাকার ব্যবস্থা। মোটকথা সেটা হবে ইসলাম চর্চার একটা কেন্দ্র।
তিনি আরও বলেন, মদ, জুয়া ক্যাসিনো এসব অনৈতিক জিনিসের মধ্য থেকে কোনো জাতি এগোতে পারে না। তাই আপনারা ইতোমধ্য দেখেছেন কত সম্রাটের মত জুয়াড়ি মাদককারবারিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে।

মিসরের শায়খ ড. ক্বারি আবদুল নাসির, তানজিয়ার শায়খ ক্বারি রেজাই আইয়ুব, ভারতের ক্বারি তৈয়ব জামাল, বাংলাদেশের শায়খ আলহাজ মাওলানা ক্বারি মো. হাবীবুর রহমানসহ অনেক সম্মেলনে ক্বিরাত পরিবেশন করেন।

ট্রাস্ট্রের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ট্রাস্ট্রের সভাপতি মো. মাসুদুর রহমান, বাংলাদেশ ক্বারি সমিতির সভাপতি ক্বারি হাবিবুর রহমান, সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ইসলামি ফাউন্ডেশনের পিরোজপুরের উপ-পরিচালক একেএম সাদ উদ্দীন, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এবং স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এদেশে কুরআন-সুন্নাহ পরিপন্থী কোনো আইন শেখ হাসিনা সরকার বাস্তবায়ন করেনি।

আপডেট সময় : ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯