সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

তাপ বিদ্যুত কেন্দ্রের কাজ করার সময় লোহার অ্যাঙ্গেল পড়ে এক বাঙালী শ্রমিক নিহত হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ ৩৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::পটুয়াখালীর পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের কোল্ড ইয়ার্ডে(কয়লা রাখার স্থান) কাজ করার সময় উপর থেকে লোহার অ্যাঙ্গেল পড়ে এক বাঙালী শ্রমিক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম ইব্রাহিম খান ওরফে তারেক (২২)। সে বরিশাল কোতোয়ালি থানার খায়েরদিয়া গ্রামের মোঃ আইয়ুব আলী খানের ছেলে। সে পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে রানা এন্টারপ্রাইজের সরবরাহকারী শ্রমিক হিসেবে কাজ করতো।

পুলিশ ও তাপ বিদ্যুত কেন্দ্রের কর্মকর্তারা জানান, বিদ্যুত কেন্দ্রে নির্মাণাধীন কোল্ড ইয়ার্ডের নিচে কাজ করতে ছিলো ইব্রাহিম। ঘটনার সময় হঠাৎ কোল্ড ইয়ার্ডের উপর থেকে একটি লোহার অ্যাঙ্গেল অসাবধানবশত পড়ে মাথায় ডান পাশ থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকাল ১১টার দিকে তাকে ভ্যান যোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক ডা.জেএইচখান লেলিন তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।
এ ঘটনার পর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান,এএসপি আহম্মদ আলী, ওসি মো. মনিরুল ইসলাম পায়রা তাপবিদ্যুত কেন্দ্র পরিদর্শণ করেন এবং বাঙালী ও চায়না শ্রমিক এবং বিদ্যুত কেন্দ্রের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান রানা এন্টারপ্রাইজের মালিক ফালুক গাজী রানা জানান, দূর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ইব্রাহিম মারা গেছে। তার মাথায় আঘাত লেগেছে।

পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে বিসিপিসিএল’র প্রশাসনিক কর্মকর্তা শাহ মনি জিকো জানান, নিহত শ্রমিক প্রোপার সেফটি ড্রেসে ছিলো। মাথায় হেলমেট থাকলেও উপর থেকে ভারি বস্তু পড়ায় তার মৃত্যু হয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, নিহত শ্রমিকের লাশের সুরতহাল শেষে ময়রাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ( দুপুর দেড়টা) কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তাপ বিদ্যুত কেন্দ্রের কাজ করার সময় লোহার অ্যাঙ্গেল পড়ে এক বাঙালী শ্রমিক নিহত হয়েছে।

আপডেট সময় : ০১:০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯