সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

এবার জালিয়াতি নাম উঠে এসেছে পিরোজপুর-এমপি। আউয়ালের স্ত্রী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ ৩০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::জালিয়াতি করায় এবার আলোচনায় উঠে এসেছে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের স্ত্রী লায়লা পারভীনের নাম। তিনি পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। নেছারাবাদ উপজেলা ভূমি অফিস গতকাল বুধবার বিকেলে (২৭ নভেম্বর) আউয়াল ফাউন্ডেশন ভবন দখলে নেয়ার পর লায়লা পারভীনের জালিয়াতি বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি এ কে এম এ আউয়ালের স্ত্রী লায়লা পারভীন নাজিরপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র থানার সামনের একটি বাড়ি পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কাছে অভিনব জালিয়াতির মাধ্যমে ভাড়া দিয়েছেন। বাড়িটি ২০১৭ সাল থেকে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির নাজিরপুর সাব-জোনাল অফিস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ঢাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম সাবেক এমপি আউয়ালের অনিয়ম ও দুর্নীতি তদন্তে নাজিরপুরে আসলে তাদের অনুসন্ধানে এ জালিয়াতির বিষয়টি বেরিয়ে আস

সূত্রে জানা যায়, আউয়াল এমপি থাকাকালে প্রভাব খাটিয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত নাজিরপুর সদর বাজারের একটি জায়গা ছয়টি ভুয়া নামে একসনা বন্দোবস্ত নিয়ে একটি বাড়ি নির্মাণ করেন। যা ২০১৭ সালে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির কাছে ভাড়া দেয়া হয় এবং সেখানে পল্লীবিদ্যুৎ সমিতির নাজিরপুর সাব জোনাল অফিসের কার্যক্রম চলে আসছে।

কিন্তু বাড়ি ভাড়ার চুক্তিপত্রে দেখা যায়, লায়লা পারভীন ২০১৭ সালের ১ অক্টোবর থেকে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদে প্রতিমাসে ১৭ হাজার ২৫০ টাকা ভাড়া চুক্তিতে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির কাছে যে বাড়িটি ভাড়া দিয়েছেন তা নাজিরপুর শহরের হাসপাতাল সড়কে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন একটি বাড়ি। ওই বাড়ির মালিক পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রয়াত আলহাজ শেখ আবুল বাশার। বাড়িটি ১৩ শতক জমির ওপর নির্মিত। ৩ তলা ভবনের বাড়িতে ৬টি ইউনিট রয়েছে। আলহাজ শেখ আবুল বাশার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বড় ভাই।

এ বিষয়ে প্রয়াত শেখ আবুল বাশারের ছোট ভাই ব্যবসায়ী এস এম নুরে আলম সিদ্দিকী শাহিন জানান, লায়লা পারভীন অভিনব জালিয়াতি করে বাড়িটি ভাড়া দিয়েছেন। ভাড়া দিয়েছেন এক জায়গা আর চুক্তিপত্রে দেখিয়েছেন অন্য জায়গা।

নাজিরপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবুল হোসেন জানান, পল্লীবিদ্যুৎ সমিতির নাজিরপুর সাব-জোনাল অফিসের কার্যক্রম যেখানে চলছে সে ভবনটি খাস জমির ওপর নির্মিত। তবে ছয় ব্যক্তির নামে ওই জায়গা একসনা লিজ নেয়া ছিল। পরবর্তীতে লিজ নবায়নের জন্য ওই ছয় ব্যক্তিকে নোটিশ করা হলে তাদের খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কথা বলার জন্য লায়লা পারভীনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

চলতি বছরের ১৮ নভেম্বর থেকে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সম্পদ ও অনিয়ম, দুর্নীতির তথ্য অনুসন্ধানে মাঠে নেমেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা। একই সঙ্গে দুদক তার স্ত্রী লায়লা পারভীনএবং ছেলে আব্দুর রহমান, আব্দুর রহিম ও মেয়ে বুশরা আউয়াল অন্তরার সম্পদের বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার জালিয়াতি নাম উঠে এসেছে পিরোজপুর-এমপি। আউয়ালের স্ত্রী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৪১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯