সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ ২৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরনদী প্রতিনিধি::বরিশালের গৌরনদী উপজেলায় মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের দায়ে আনিছ সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। আনিছ সরদার গৌরনদীর কাপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ এ তথ্য জানিয়েছেন।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ‘২০০৭ সালের ১০ মে বিকেলে নিজ বাড়ির উঠনে খেলা করছিলো ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আনিছ সরদার তাকে পার্শ্ববর্তী খড়-কুটার স্তুপের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

তিনদিন পরে ১৩ মে ঘটনা জানাজানি হলে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে একমাত্র আসামি আনিছ সরদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম।

পরে আদালত রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক ওই রায় দেন। এ রায় যুযোপযোগী হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯